ক্ষুদ্র ও কুটির শিল্পের বিকাশ এবং নতুন উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে কুড়িগ্রামে পাঁচ দিনব্যাপী শিল্পোদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ শেষে ২৫ জন প্রশিক্ষণার্থীর হাতে সনদ বিতরণ করা হয়েছে।অনুষ্ঠানে কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আসাদুজ্জামান প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন।
বৃহঃস্পতিবার ১৫ অক্টোবর বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) কুড়িগ্রাম জেলা কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিসিকের উদ্যোগে আয়োজিত পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের শিল্পোদ্যোগ গড়ে তোলা এবং ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠা ও পরিচালনার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং স্থানীয় পর্যায়ে শিল্পের বিকাশে উৎসাহিত করার উদ্যোগ নেওয়া হয়।
ক্ষুদ্র ও কুটির শিল্প দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। স্বল্প পুঁজিতে শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও মানুষের আর্থিক স্বাবলম্বিতা অর্জনের সুযোগ তৈরি হয়। এ ক্ষেত্রে নতুন উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান গুরুত্বপূর্ণ বলে মনে করেন সংশ্লিষ্টরা।
প্রশিক্ষণ নেয়া নতুন উদ্যোক্তা মোঃ মুকুল হোসেন বলেন,বিসিক কুড়িগ্রাম থেকে ৫ দিনের প্রশিক্ষনে নতুন নতুন অভিজ্ঞতা ও বাস্তবমুখী শিক্ষার সঞ্চার হয়েছে। আশাকরি আগামীতে আত্মকর্মসংস্থান সৃষ্টিতে কাজে লাগবে।উদ্যোক্তাদের সহজ শর্তে ঋন ব্যবস্থা করা হলে আমার মত অনেক নতুন উদ্যোক্তা তৈরি হবে।দেশের অর্থনৈতিক উন্নয়নে অগ্রণী ভুমিকা পালন করবে বলে জানান তিনি।
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্রপোরেশন
বিসিক কুড়িগ্রাম শাখা ব্যবস্থাপক শাহ মোহাম্মদ জুনায়েদ বলেন,শিল্প মন্ত্রণালয়ের অধীন বিসিক দীর্ঘদিন ধরে দেশের ক্ষুদ্র ও কুটির শিল্পের উন্নয়ন, উদ্যোক্তা সৃষ্টি এবং শিল্পায়ন সম্প্রসারণে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় কুড়িগ্রামে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আসাদুজ্জামান বলেন,বিসিকের কাজ উদ্যোক্তা তৈরি, সহজ শর্তে ঋন প্রদান,ক্ষুদ্র ও কুটির শিল্পের উন্নয়নের জন্য কাজ করা।গত ৫ দিনের প্রশিক্ষনই শেষ নয়।বাস্তবমুখী অভিজ্ঞতাগুলোকে কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থান সৃষ্টি করে দেশের অর্থনীতির উন্নয়নে ভুমিকা রাখা সম্ভব বলে জানান তিনি।
পড়ুন:সিরাজগঞ্জের তাড়াশে ৭০ বস্তা সার জব্দ, ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা
ইমি/


