অনূর্ধ্ব-১৯ নারী ত্রিদেশীয় সিরিজ : ফাইনালে হারল বাংলাদেশ

অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশকে ৪ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে শ্রীলঙ্কার মেয়েরা। শুরুতে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেটে ১৫৮ রান করে লঙ্কানরা। জবাবে বাংলাদেশ তোলে ১৫৪ রান।

রান তাড়া করতে নেমে শুরুটাই ভালো হয়নি বাংলাদেশের। দুই ওপেনারের কেউই রানের খাতা খুলতে পারেননি। শূন্য রানে আউট হওয়ার আগে মাইমুনা নাহের ২ বল ও আচেনা জান্নাত ৭ বল খেলেন। সুবিধা করতে পারেননি শিরিনা খাতুনও। ৭ বলে ৬ রান করেন তিনি।

চতুর্থ উইকেট জুটিতে নিশিতা আক্তার নিশিকে নিয়ে চাপ সামলে নিয়ে দলকে জয়ের স্বপ্ন দেখাতে থাকেন দলনেতা সাদিয়া ইসলাম। এরপর সাদিয়া আক্তারের দুর্দান্ত ব্যাটিংয়ে জয়ের কাছাকাছি পৌঁছেও যায় বাঘিনীরা। কিন্তু কাঙ্ক্ষিত জয় আর পাওয়া হয়নি। দলের সর্বোচ্চ ৫৯ রানের ইনিংসটি খেলেন সাদিয়া ইসলাম। মাত্র ৩৫ বলে খেলা তার এই ইনিংসটি তিনটি চার ও একটি ছয়ে সাজানো।

এদিকে শেষ ওভারে আউট হওয়ার আগে ২২ বলে ৩৫ রান করেন সাদিয়া আক্তার। এছাড়া নিশি ৩৫, ফারজানা ১১, বিবি আয়েশা ৩ ও জান্নাতুল ফেরদৌস ৪ রান করেন।

এর আগে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ নারী দল। লঙ্কানদের ভালো সূচনা এনে দেন দুই ওপেনার। এরপর টপঅর্ডারদের দায়িত্বশীল ব্যাটিংয়ে বড় সংগ্রহও পেয়ে যায় শ্রীলঙ্কা।

সর্বোচ্চ ৬৪ রানের ইনিংসটি খেলেন ওপেনার সাঞ্জানা কাভিন্দি। ২৮ রান আসে উমায়াঙ্গানা পেইরিসের ব্যাট থেকে। এছাড়া বালাসুলিয়া ২৩, উপেক্ষা ২২, সেওমিনি ১৫ ও মেথসারা ১ রান করেন। আর রানের দেখা পাননি শাসিনি গিমানি।

বিজ্ঞাপন

পড়ুন : ঢাকায় বসছে চারজাতি নারী হ্যান্ডবল টুর্নামেন্ট, দল পাঠাচ্ছে ভারত

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন