ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি নেতার ফ্ল্যাটে দুর্ধর্ষ চুরি, সহযোগীসহ দারোয়ান আটক

ব্রাহ্মণবাড়িয়ায় এক বিএনপি নেতার ফ্ল্যাটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে শহরের দাতিয়ারা এলাকার রয়েল ভিউ ফোর বহুতল ভবনের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

এদিকে শুক্রবার সকালে সদর থানা পুলিশ ও শহরের দুই নম্বর পুলিশ ফাঁড়ির পরিদর্শক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ভবনের দারোয়ান ও তার সহযোগীকে আটক করেছে পুলিশ।

ফ্ল্যাটটির মালিক নুরুজ্জামান লস্কর তপু। তিনি জেলা বিএনপির আইনবিষয়ক সম্পাদক ও সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির সদস্য।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, নুরুজ্জামান লস্কর শহরের দাতিয়ারা এলাকার রয়েল ভিউ ফোর বহুতল ভবনের তৃতীয় তলায় নিজের ফ্ল্যাটে বসবাস করেন। তবে তাঁর স্ত্রী ও সন্তান ঢাকার উত্তরায় থাকেন।নুরুজ্জামানের দাতিয়ারার ফ্ল্যাট তালাবদ্ধ অবস্থায় ছিল। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতের কোনো এক সময় নুরুজ্জামানের ফ্ল্যাটের রান্নাঘরের জানালার গ্রিল ঢেকে দুর্বৃত্তরা ভেতরে ঢুকে।

তারা স্টিলের আলমারি ও সিন্দুক ভেঙে স্বর্ণালঙ্কার, হজ্বের জন্য রাখা রিয়াল ও নগদ টাকা নিয়ে যায়। রাত ১২ টা ২০ মিনিটে ফ্ল্যাটে যান নুরুজ্জামান লস্কর। তিনি কক্ষের ভেতরে বিছানায় কাপড়চোপড় এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখেন। এক পর্যায়ে বুঝতে পারেন ঘরে চুরি হয়েছে। খবর পেয়ে শুক্রবার সকালে সদর থানা ও শহরের দুই নম্বর পুলিশ ফাঁড়ির পরিদর্শক ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় ভবনের নিচে পড়ে থাকা অবস্থায় এক ভরি স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়।

ঘটনায় জড়িত থাকতে পারে এমন সন্দেহে ভবনের দারোয়ান ও তার সহযোগীকে আটক করে পুলিশ।

আইনজীবী নুরুজ্জামান লস্করের জুনিয়র আইনজীবী ব্রাহ্মণবাড়িয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) তারেকুল ইসলাম মৃধা বলেন, ফ্ল্যাট থেকে ৫০ ভরি স্বর্ণালঙ্কার, হজ্বে যাওয়ার জন্য রাখা ৮ হাজার রিয়াল, নগদ ১৮ লাখ টাকা ২টি রোলেক্স হাত ঘড়ি চুরি হয়েছে।

নুরুজ্জামান লস্কর তপু বলেন, আমি রাত ১২টা ২০ মিনিট সময়ে ফ্ল্যাটে আসি। এসে ঘরের ভেতরে ঢুকতেই বিছানার উপর কাপড়চোপড় এলোমেলো অবস্থায় পড়ে থাকতে দেখি। এগিয়ে গেলে কক্ষের স্টিলের আলমারি ও সিন্দুক খোলা অবস্থায় পাই। রান্নাঘরের গ্রিলের তিনটি গ্রিল কেটে তারা ভেতরে ঢুকে। আমার আনুমানিক ৫০ ভরি স্বর্ণালঙ্কার, ১৭-১৮ লাখ টাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অলঙ্কার ও দামি হাতঘড়ি চুরি করে নিয়ে গেছে। ‌

ব্রাহ্মণবাড়িয়া শহরের দুই নম্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক বেলাল হোসেন বলেন, চুরির ঘটনায় এখনো কোনো অভিযোগ দেয়া হয়নি। এঘটনায় ভবনের দারোয়ান ও তার সহযোগীকে আটক করা হয়েছে। পুলিশ ঘটনা তদন্তসহ চুরির মালামাল উদ্ধারে কাজ করছে।


পড়ুন : ৫ বছর পর টাঙ্গাইলে প্রথম বিভাগ ফুটবল লীগ শুরু

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন