ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

ডেঙ্গু প্রতিরোধে সরকার ঘোষিত প্রতি শনিবার সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকায় পরিচালিত বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান সরজমিনে পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি।

বিজ্ঞাপন

​আকস্মিক পরিদর্শনের অংশ হিসেবে প্রধানমন্ত্রী শনিবার সকালে ধানমন্ডি গভঃ বয়েজ হাই স্কুল, গ্রিনরোড সরকারি স্টাফ কোয়ার্টার এবং আজিমপুরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসন এলাকা পরিদর্শন করেন।

​পরিদর্শনকালে প্রধানমন্ত্রী ধানমন্ডি গভঃ বয়েজ হাই স্কুলের শিক্ষার্থীদের উদ্দেশ্যে পরিবেশ রক্ষা, ডেঙ্গু নিয়ন্ত্রণ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে এবং পরিবেশ দূষণ রোধে শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করেন।

​পরবর্তীতে গ্রিনরোড ও আজিমপুরের সরকারি আবাসন এলাকা পরিদর্শনের সময় মাননীয় প্রধানমন্ত্রী স্থানীয় বাসিন্দাদের সাথে মতবিনিময় করেন। তিনি নিজ নিজ আঙ্গিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং জমা পানি অপসারণের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান জানান। এছাড়া প্রধানমন্ত্রী এলাকার মূল সড়ক এবং আশপাশের সামগ্রিক পরিচ্ছন্নতা কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।

​পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর সাথে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুস সালামসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

​উল্লেখ্য, সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ কর্মসূচির ধারাবাহিকতায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৭৫টি ওয়ার্ডেই একযোগে এই বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। এ কর্মসূচিতে সিটি কর্পোরেশনের নিয়মিত পরিচ্ছন্নতাকর্মী ও মশক নিধনকর্মীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। সাধারণ মানুষের মাঝে জনসচেতনতা বৃদ্ধিতে দিনব্যাপী বিভিন্ন ওয়ার্ডে মাইকিং ও সচেতনতামূলক র‍্যালির আয়োজন করা হয়।

​এর আগে শনিবার সকাল ১০:৩০টায় রাজধানীর নিউমার্কেট এলাকায় আনুষ্ঠানিকভাবে আজকের ‘ক্লিনিং ডে’ কর্মসূচির উদ্বোধন করেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুস সালাম।

পড়ুন:আজ দুর্গোৎসবের মহাসপ্তমী, মণ্ডপে উৎসবের আমেজ

ইমি/ ‎

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন