হবিগঞ্জের সীমান্তে দুর্গাপূজায় বিজিবির বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

বিজিবির শ্রীমঙ্গল সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল বি এম তৌহিদ হাসান বলেছেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি চলমান দুর্গাপূজার আইনশৃঙ্খলা বজায় রাখতে বিজিবি বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করেছেন।

সেই হিসেবে বিজিবি বেসরকারি প্রশাসনকে সহযোগিতা করে আসছে।

তিনি বলেন, হবিগঞ্জের সীমান্তে ২০৬টি পুজামন্ডপে নিরাপত্তা গ্রহন করছেন। বিশেষ করে সাম্প্রাদায়িক উস্কানী ও গুজব রোধে সতর্ক রয়েছে বিজিবি।

তিনি আরো বলেন, দুর্গাপূজার সনাতন ধর্মাবলম্বীদের একটি বড় ধর্মীয় উতসব। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি বদ্ধপরিকর।

তিনি শনিবার দুপুর ২টায় হবিগঞ্জের মাধবপুর উপজেলায় মনতলা বিওপির আওতাধীন ঘিলাতলী জগন্নাথ দেবের আখড়া দূর্গা পূজামণ্ডপ পরিদর্শন শেষে প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।

এ সময় হবিগঞ্জ ৫৫ বিজিবি এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ তানজিলুর রহমানসহ বিভিন্ন সেক্টরের লোকজন উপস্থিত ছিলেন।

এ সময় সেক্টর কমান্ডার পুজামন্ডপের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং বিজিবির পক থেকে উপহার সামগ্রী প্রদান করেন।

বিজ্ঞাপন

পড়ুন : হরিরামপুরে মন্দির কমিটির সাধারণ সম্পাদকের ওপর হামলার অভিযোগ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন