জামালপুরে পূজা মন্ডপ পরিদর্শনে এসআরবি-১৪ এর অধিনায়ক

জামালপুরে ২২৫টি পূজা মন্ডপে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপন করতে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন এসআরবি-১৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মাসুদুর রহমান রানা।

শনিবার বিকালে জামালপুর শহরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন তিনি। পরিদর্শন শেষে পূজার নিরাপত্তা নিয়ে সংবাদ সম্মেলন করেন এসআরবির অধিনায়ক। সংবাদ সম্মেলনে দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে সার্বিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন।

তিনি জানান, এসআরবি-১৪ এর পক্ষ থেকে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে গত ১৩ অক্টোবর থেকে পোশাকধারীর পাশাপাশি গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। আশাকরি সকলের সহযোগিতায় পূজার সব কার্যক্রম সুন্দরভাবে সম্পন্ন হবে।

সংবাদ সম্মেলনে এসআরবি-১৪ এর জামালপুর সিপিসি-১ কোম্পানি কমান্ডার মেজর লাবিদ আহমেদসহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : দামুড়হুদার মুন্সিপুর সীমান্তে কোটি টাকার স্বর্ণসহ আটক ১

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন