কালকিনিতে যুবলীগের সাবেক নেতাকে আটক, মাদকসহ একাধিক অপরাধের অভিযোগ

মাদারীপুরের কালকিনিতে জাফর খান নামে উপজেলা যুবলীগের সাবেক এক নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে পুলিশ।

বিজ্ঞাপন

রবিবার (১৮ অক্টোবর) সকালে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জহুরুল ইসলাম। তিনি বলেন, শনিবার বিকেলে উপজেলার খাসেরহাট এলাকার কানুরগা থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদক কারবার, চুরি, সাধারণ মানুষকে হয়রানি ও নির্যাতনসহ একাধিক অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জাফর খান কালকিনি উপজেলা যুবলীগের সহ-সম্পাদক ছিলেন। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে বাঁশগাড়ী এলাকায় বিভিন্ন অপকর্মে জড়িত ছিলেন তিনি। তার বিরুদ্ধে মাদক ব্যবসা, চুরি এবং সাধারণ মানুষকে হয়রানি ও নির্যাতনের অভিযোগ রয়েছে। ভয়ে অনেকেই তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস পেতেন না বলেও দাবি করেছেন কয়েকজন বাসিন্দা।

স্থানীয়দের দাবি, মাদকের বিস্তারে তার কথিত ভূমিকার কারণে এলাকার তরুণদের একটি অংশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। দীর্ঘদিন ধরে তার প্রভাব ও কর্মকাণ্ডে এলাকাবাসী অতিষ্ঠ ছিলেন বলেও অভিযোগ তাদের। জাফর খানের আটকের খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে আলোচনা সৃষ্টি হয়েছে।

এলাকার এক বাসিন্দা অভিযোগ করে বলেন, “আওয়ামী লীগের রাজনৈতিক প্রেক্ষাপটে পরিবর্তন এলেও তার প্রভাব কমেনি বলে আমরা মনে করি। তিনি বিএনপির সঙ্গে আঁতাত করে প্রভাব খাটিয়ে সাধারণ মানুষের ওপর অত্যাচার চালিয়েছেন বলে আমাদের অভিযোগ। আমরা তার বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চাই।”

এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল আলম বলেন, “জাফর খানকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে কোনো মামলা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। মামলা থাকলে সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

পড়ুন : সাভারে ইয়ামিন হত্যা মামলা: সাবেক এমপি সাইফুলসহ ১৯ জনের অভিযোগ গঠনের শুনানি আজ

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন