ঝিনাইদহে সার ডিলার নিয়োগে অনিয়ম, স্বজনপ্রীতি ও দুর্নীতির অভিযোগে জামায়াতের মানববন্ধন

ঝিনাইদহে বিসিআইসি সার ডিলার নিয়োগে অনিয়ম, স্বজনপ্রীতি, আত্মীয়করণ ও দুর্নীতির অভিযোগ এনে মানববন্ধন করেছে জেলা জামায়াতে ইসলামী।

বিজ্ঞাপন

আজ সকালে জেলা ঝিনাইদহ শহরের পোষ্ট অফিস মোড়ে ঘন্টাব্যাপি এ মানববন্ধনে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির আলী আজম মোহাম্মদ আবু বকর। এ সময় আরো উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মতিয়ার রহমান ও ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মো. আবু তালিব।

বক্তব্যে তারা বলেন, ঝিনাইদহ জেলার বিভিন্ন উপজেলায় সার ডিলার নিয়োগে চরম অনিয়ম, দলীয়করণ, আত্মীয়করণ ও অবৈধ আর্থিক লেনদেন হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের অর্থের বিনিময়ে সার ডিলার নিয়োগ দেওয়ার অভিযোগও করেন তারা। দুর্নীতি ও স্বজনপ্রীতির মাধ্যমে নিয়োগ পাওয়া কয়েকজন সার ডিলারের নামও উল্লেখ করেন।

পড়ুন : ধামরাইয়ে পরিত্যক্ত গোডাউনে আগুন, ক্ষতি ১ লাখ টাকা

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন