হিন্দু ধর্মালম্বীদের বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জের আড়াইহাজারের সকল পূজামন্ডপ পরিদর্শন করেছেন সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ। রাতে উপজেলার ৩৮টি পূজামন্ডপ পরিদর্শনে ভক্ত ও নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
বিজ্ঞাপন
আজাদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন ধর্ম যার যার বাংলাদেশ সবার। তার নির্দেশে সকল পূজা মন্ডপগুলোতে অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তা জোরদার গ্রহণ করা হয়েছে।
এসময় আরো উপস্থিত ছিলেন, সহকারী অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী হাসান, আড়াইহাজার থানা অফিসার ইনচার্জ সবজেল হোসেন সহ সংগঠন নেতাকর্মীরা।
পড়ুন : জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সা/
বিজ্ঞাপন


