রাজশাহীর চারঘাট রিপোর্টার্স ইউনিটির (সিআরইউ) পূর্ন কমিটি গঠন করা হয়েছে। সভাপতি মোঃ ওবায়দুল ইসলাম রবি নাগরিক টিভি প্রতিনিধি রাজশাহী, সহ-সভাপতি মোঃ ইসমাইল হক (কান্ট্রি টুডে) এবং দৈনিক ভোরের ডাক প্রত্রিকার চারঘাট উপজেলা প্রতিনিধি শফিকুল ইসলামকে সাধারন সম্পদক ঘোষণা করা হয়েছে।
সোমবার সকাল ১০টার সময় চারঘাট পৌরসভার, সারদা বাজারের একটি রেস্তুরেন্টে সিআরইউ পূর্ণ কমিটি গঠনের লক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নাগরিক টিভি সাংবাদিক ওবায়দুল ইসলাম রবি। ওই সময় ১১জনের উপস্থিতি কমিটি গঠন করা হয়। সকলের সম্মতিক্রমে আগামীতে আরোও বৈধ নিয়োগকৃত সাংবাদিক এই সংগঠনের সদস্য হওয়ার লক্ষে সিন্ধান্ত নেওয়া হয়।
সিআরইউ অন্যান্যরা হলো সহ-সভাপতি মোঃ ইসমাইল হক কান্ট্রি টুডে উপজেলা প্রতিনিধি, যুগ্ম-সম্পাদক আমির হামজা (বাংলাবাজার পত্রিকা). সাংগঠনিক সম্পাদক সম্রাট, অর্থ সম্পাদক মনিরুজ্জামান, সদস্য মেহেদি হাসান, হৃদয়সহ অনেকে উপস্থিত ছিলেন।
পরিশেষে সভাপতি বলেন, সংগঠন একাধিক থাকতে পারে, সেটা নিয়ে কোন ধরনের সমালোচনা বিষয় নয়। সকলেই গনমাধ্যমকর্মী এটাই বড় কথা। উপজেলার সকল সাংবাদিকদের সাথে একত্বতা বজায় রেখে সিআরইউ সদস্যদের কাজ করার পরামর্শ দিয়েছেন তিনি।
পড়ুন : জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সা/


