আখাউড়ায় দুর্গাপূজায় ১০০ নারী পেলেন তারেক রহমানের উপহার

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সনাতন ধর্মাবলম্বী ১০০ নারীর মধ্যে শাড়ি বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা উপহার হিসেবে তাঁদের হাতে শাড়ি তুলে দেওয়া হয়।

বিজ্ঞাপন

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে আখাউড়া পৌরশহরের রাধানগর এলাকার রাধামাধব আখড়া কেন্দ্রীয় মন্দিরে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী নাছির উদ্দিন হাজারী।

এ সময় বক্তব্য দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মুনসুর মিশন, আখাউড়া উপজেলা বিএনপির সহসভাপতি বাহার মিয়া, উপজেলা বিএনপি নেতা শওগত হোসেন খান সোহাগ, মনতাজ মিয়া ও শেখ আমজাদ হোসেন বাবু।

এ ছাড়া বক্তব্য দেন রাধামাধব আখড়া কেন্দ্রীয় মন্দির পরিচালনা কমিটির সভাপতি দীপক কুমার ঘোষ, সাধারণ সম্পাদক অলক কুমার চক্রবর্তী এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আখাউড়া উপজেলা শাখার সভাপতি বিশ্বজিৎ পাল।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আখাউড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক জুটন বনিক।

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতারা এবং সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পড়ুন:টাঙ্গাইলে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের দায়ে ৬ জনের যাবজ্জীবন

ইমি/ ‎

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন