জাত-পাতের প্রভেদ অস্বীকার করতেন ফকির লালন সাঁই : প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম

বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এমপি বলেছেন, ফকির লালন সাঁই একজন আধ্যাত্মিক সেবক ছিলেন। এই অঞ্চলেই তাঁর বাস ছিল, তিনি ১১৫ বছর জীবন পেয়েছিলেন। কেউ বলেন, তাঁর জন্মস্থান কুষ্টিয়ার ছেঁউড়িয়ায়, কেউ বলেন বৃহত্তর যশোরের হরিশপুরে, কেউবা ফুলবাড়ীর কথা বলেন। এটি আসলে আলোচনার বিষয় না, আলোচনার বিষয় হচ্ছে, তিনি এই অঞ্চলের মানুষ, তিনি এই দেশের মানুষ।

আজ সোমবার বিকেল ৪টায় কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেউড়িয়াস্থ আখড়াবাড়ি চত্বরের লালন মঞ্চে অনুষ্ঠিত ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষ্যে আয়োজিত সমাপনী দিনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, তিনি মানব প্রেমে বিশ্বাস করতেন, তিনি অসাম্প্রদায়িক ছিলেন। জাত-পাতের প্রভেদ তিনি অস্বীকার করতেন, যে সময় অস্বীকার করতেন, সেই সময়ে অবশ্য অস্বীকার করতেন, সেই সময়ের সমাজ কিন্তু জাত পাত ধনী-গরীব বিষয়গুলো নিয়ে চূড়ান্তভাবে বিভক্ত ছিল।

কুষ্টিয়ার জেলা প্রশাসক ও লালন একাডেমির সভাপতি তৌহিদ বিন-হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের (৩০৬) সংসদ সদস্য মোসাঃ ফরিদা ইয়াসমিন, কুষ্টিয়ার পুলিশ সুপার আমিনুল ইসলাম, কুষ্টিয়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী ও কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার।

মুখ্য আলোচক ছিলেন প্রাবন্ধিক প্রফেসর ড. আহমেদ শাকিল হাসমী।

স্বাগত বক্তা ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমান (উপসচিব)।

উল্লেখ্য, রবিবার দিবাগত রাতে লালন মাজার চত্বর থেকে বোমা উদ্ধারের ঘটনায় অনুষ্ঠানের সময় এগিয়ে আনা হয়।

বিজ্ঞাপন

পড়ুন : কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন গাজীপুরের জেলা প্রশাসক

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন