সামনের ইউনিয়ন পরিষদ নির্বাচনে দল যাকে মনোনয়ন দেবে তার পিছনে কাজ করতে হবে, এই পথে কেউ অন্তরায় হয়ে থাকলে সে দল থেকে ছিটকে পড়বে। মাননীয় প্রধানমন্ত্রী একটা ফর্মুলা দেবেন কিভাবে কাজ করতে হবে। দলের মধ্য থেকে যারা মুনাফিকি করবেন তারেক রহমান তাদের ক্ষমা করবে না।
আজ সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে বিএনপি নেতাকর্মীদের সাথে মতবিনিময় কালে প্রধান অতিথির বক্তব্য মন্ত্রী এসব কথা বলেন।
তিনি তার বক্তব্যে বলেন, প্রত্যেকটা ইউনিয়নের একটা রিপোর্ট মাননীয় প্রধানমন্ত্রীর কম্পিউটার সিষ্টেমে থাকবে । ফলে দল চাচ্ছে উইনিং ক্যান্ডিডেট । আমার দল যদি না জেতে তাহলে আমার মতো চড় নেতা দিয়ে কি হবে বলেন । আজকে বিএনপি যদি ক্ষমতায় না আসতো তাহলে আমি যত বড় নেতাই হই না কেন, আমি যত ভালো মানুষই হই না কেন, তাকে কিচ্ছু যাবে আসবে না ।
তিনি আরো বলেন, ইউনিয়ন নির্বাচনে এমন প্রার্থী দিতে হবে তারা যেন বিজয়ী হয়ে আসে । আপনার পছন্দের প্রার্থী দিলেন কিন্তু সে যদি না জেতে তাহলে হবে না । দল আমার কাছে সবচেয়ে বড় আমানত । কিন্তু আমি যদি দেখি আপনি দলের সাখে বেইমানী করছেন । দলের উর্দ্ধে উঠে বিকল্প কিছু করছেন তাহলে কিন্তু আমারো অধিকার আছে আপনাকে ধরার ।
তিনি আরো বলেন, আমরা বলেছিলাম যে, চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি বন্ধ করতে হবে । শৈলকূপায় এটা কিন্তু নাই । এইটা কিন্তু এখন সারা বাংলাদেশে আমাদের যে পথ সেই পথ অনুসরণ করছে । একটু চিন্তা করবেন যে আপনারা যেটা শুরু করেছিলেন সারা বাংলাদেশ এখন সেটা ফলো করছে ।
মতবিনিময় সভায় উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
সা/


