রাজবাড়ীতে পৃথকস্থানে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারী ও এক যুবকের মৃত্যু হয়েছে।
বিজ্ঞাপন
বিষয়টি মঙ্গলবার দুপুরে নিশ্চিত করেছেন- রাজবাড়ী রেলওয়ে থানার ওসি মো: মিজানুর রহমান।
সোমবার দিবাগত রাতে ও মঙ্গলবার ভোরের দিকে এ দূর্ঘটনা ঘটে।
এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ে থানার ওসি মো: মিজানুর রহমান বলেন, সোমবার দিবাগত রাতে খবর পেয়ে রাজবাড়ীর কুটি পাঁচুরিয়া এলাকা থেকে আনুমানিক ২২ বছর বয়সী এক নারী এবং মঙ্গলবার সকালে বড়লক্ষীপুর রেললাইনের পাশ থেকে ৩০ বছর বয়সী এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। কোন ট্রেনে কখন দূর্ঘটনা ঘটেছে তা আমাদের জানা যায় নেই,তবে নিহতদের নাম পরিচয় সনাক্তের চেষ্টা করা হচ্ছে।
পড়ুন : সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের রায়ের কপি চাইল ঢাকা
সা/
বিজ্ঞাপন


