মাইজভান্ডার শরীফ বিভাজনের নয়, সাম্যের প্রতীক: এমপি সরোয়ার আলমগীর

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য এবং বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সরোয়ার আলমগীর বলেছেন, মাইজভান্ডার শরীফ বিভাজনের নয়, বরং সাম্য ও ঐক্যের প্রতীক। মাইজভান্ডার দরবার শরীফ যে একটি সার্বজনীন দরবার, তা আজ প্রমাণিত। ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের জন্য উন্মুক্ত এ দরবার শরীফ সামাজিক দায়বদ্ধতা থেকে বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, সৈয়দ মনিরুল হক মাইজভান্ডারীর দুই সন্তান তাঁদের পরিবারের ঐক্যের ঐতিহ্য ধরে রেখেছেন। মাইজভান্ডার শরীফ সব ধর্ম ও বর্ণের মানুষের দরবার।

সৈয়দ মনিরুল হক মাইজভান্ডারীর বেছাল দিবস উপলক্ষে আহমদিয়া মঞ্জিলের উদ্যোগে এবং লায়ন্স ক্লাবের সহযোগিতায় আয়োজিত বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন সৈয়দ শাহসুফি সৈয়দ আহমদ হোসাইন শাহরিয়ার মাইজভাণ্ডারী।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, অছিয়ে গাউছুল আজম সৈয়দ দেলোয়ার হোসেন মাইজভান্ডারী ও সৈয়দ মনিরুল হক মাইজভান্ডারী মানুষের পাশে থাকার যে শিক্ষা দিয়ে গেছেন, সেই আদর্শ অনুসরণ করেই প্রতিবছরের মতো এবারও এ মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সারা বছরই বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে এ দরবার।

অনুষ্ঠানে উপস্থিত হয়ে এ উদ্যোগকে উৎসাহিত করায় সংসদ সদস্য সরোয়ার আলমগীরকে ধন্যবাদ জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন সাজ্জাদানশীন শাহসুফি সৈয়দ সাজ্জাদ হোসাইন মাইজভাণ্ডারী, ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মো. ইব্রাহিম, ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান, চট্টগ্রাম লায়ন্স ক্লাবের গভর্নর লায়ন মো. কামরুজ্জামান লিটন, জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন, অধ্যাপক ইদ্রিস মিয়া, আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর সহ সভাপতি কাজী জানে আলম বাবুল চেয়ারম্যান, মহাসচিব নাজমুল হাসান মাহমুদ শিমুলসহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি মাইজভান্ডার শরীফের মানবিক ও সাম্যের আদর্শ তুলে ধরা হয়।

পড়ুন : সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের রায়ের কপি চাইল ঢাকা

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন