জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে ‘ওয়েলকেয়ার গ্রীনসিটি’র কর্মকর্তাদের বিরুদ্ধে জিডি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ‘ওয়েলকেয়ার গ্রীনসিটি’ আবাসন প্রকল্পের কর্মকর্তাদের বিরুদ্ধে এক ব্যক্তির ক্রয়কৃত জমি জোরপূর্বক দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোহাম্মদ আমির হোসেন (৫২) বাদী হয়ে ২১ অক্টোবর রূপগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর: ১৪৬৫) দায়ের করেছেন।

​অভিযুক্তরা হলেন— ওয়েলকেয়ার গ্রীনসিটি আবাসন প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান (৫৬), এসিস্টেন্ট ম্যানেজার শামীম হোসেন সোহাগ (৩৮) এবং সাইট অফিস কর্মকর্তা মো. হোসেন (৪৫)।

​জিডি সূত্রে জানা গেছে, ভুক্তভোগী মোহাম্মদ আমির হোসেন রূপগঞ্জ থানাধীন কায়েতপাড়া ইউনিয়নের মাঝিনা মৌজাস্থিত আরএস ১০১৫ ও ১০১৭ দাগে ২৩ শতাংশ সম্পত্তি ক্রয় করে বালু ভরাট ও স্থাপনা নির্মাণ করেন। অভিযোগ অনুযায়ী, বিগত সময়ে অভিযুক্তরা অবৈধ পেশিশক্তির বলে তার জমি ও নির্মিত স্থাপনা জোরপূর্বক দখল করে নেয় এবং জমি উদ্ধারের চেষ্টা করলে বিভিন্ন সময় ভয়ভীতি ও হুমকি প্রদান করতে থাকে।

​অভিযোগে আরও উল্লেখ করা হয়, গত ২০ অক্টোবর সকালে বাদী তার জমি ও স্থাপনা পরিদর্শনে গেলে ৩ নম্বর বিবাদী হোসেন তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং জমি দখলের উদ্দেশ্যে পুনরায় এলে প্রাণনাশের হুমকি দেয়। এতে ভুক্তভোগী ও তার পরিবারের জানমালের নিরাপত্তা নিয়ে মারাত্মক আশঙ্কাবোধ করছেন বলে থানায় দায়ের করা আবেদনে জানান।

​এ বিষয়ে রূপগঞ্জ থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) জানান, লিখিত আবেদনের প্রেক্ষিতে থানায় একটি সাধারণ ডায়েরি অন্তর্ভুক্তি করা হয়েছে এবং বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

পড়ুন : কোনাবাড়ীতে তিন প্রতিষ্ঠানে অভিযান, জরিমানা ৪ লাখ টাকা

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন