জামালপুর সীমান্তে প্রাইভেটকার থেকে বিপুল পরিমাণ ভারতীয় মদ জব্দ, আটক ২

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ২১৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে ৩৫ বিজিবি।

বৃহস্পতিবার ভোর রাতে ঢাকা- রৌমারী মহাসড়কের মধ্যের চর এলাকা থেকে এসব মদ জব্দ করা হয়। এসময় মাদক বহনকারী প্রাইভেটকার চালক ও মাদকের ক্রেতাকে আটক করা হয়।

জানা গেছে, বুধবার দিবাগত রাতে রৌমারী থেকে একটি প্রাইভেটকারে মাদকের চালান গাজীপুরে নিয়ে যাওয়া হবে। স্থানীয়দের তথ্যের ভিত্তিতে জামালপুর- ৩৫ বিজিবির ঝাওডাঙ্গা বিওপির বিজিবির সদস্যরা রৌমারী- ঢাকা সড়কের মধ্যের চর এলাকায় অবস্থান নেন। পরে বৃহস্পতিবার ভোর রাতে প্রাইভেটকারটি বিজিবির চেক পোস্ট অতিক্রম করার সময় বিজিবি গাড়িটি থামিয়ে তল্লাশি চালায়। তল্লাশির পর প্রাইভেটকারে থাকা ২১৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এঘটনায় চালক আলাল মিয়া (৪৫) ও মাদক ক্রেতা রিপন সাহা (৪৩) কে আটক করা হয়।

মাদকের চালানটি ঢাকায় নেওয়ার কথা ছিল। বৃহস্পতিবার দুপুরে প্রাইভেটকার সহ মাদক ও আটককৃতদের দেওয়ানগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। সেই সঙ্গে সীমান্ত গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : দক্ষিণ আফ্রিকায় গুলিতে নিহতের মরদেহ ফেরাতে স্বজনদের আকুতি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন