‘ট্রি গার্ডিয়ান’-এর সফলতায় উচ্ছ্বাস, চারার পরিচর্যায় নতুন সিদ্ধান্ত

​নাটোর শহরে এসআরআই ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও পিপলস ডেভেলপমেন্ট অরগানাইজেশনের যৌথ উদ্যোগে জেলা ও শহর শাখার সদস্যদের নিয়ে এক বিশেষ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের চলমান কার্যক্রম পর্যালোচনা করা হয়। পাশাপাশি ১০ হাজার গাছের চারা রোপণ ও বিতরণের মেগা কর্মসূচি ‘ট্রি গার্ডিয়ান’-এর সফল বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

বিজ্ঞাপন

​‘ট্রি গার্ডিয়ান’ কর্মসূচির মূল ভাবনা ছিল প্রতিটি চারার জন্য একজন অভিভাবক বা ‘গার্ডিয়ান’ নির্ধারণ করা, যাতে চারা বিতরণের পর তা অবহেলায় হারিয়ে না যায়। এ কর্মসূচির আওতায় স্বেচ্ছাসেবক ও শিক্ষার্থীরা নির্ধারিত আয়োজনের বাইরেও প্রতিদিন নগরবাসীর হাতে চারা তুলে দিয়েছেন। অনেক ক্ষেত্রে প্রবীণ নাগরিকদের হাতে চারা তুলে দিয়ে অনুরোধ করা হয়েছে, গাছটির দেখভালের দায়িত্ব যেন ঘরের শিশু ও শিক্ষার্থীদের হাতে দেওয়া হয়। এতে নতুন প্রজন্মের মধ্যে পরিবেশ সচেতনতা ও দায়িত্ববোধ গড়ে ওঠার সুযোগ তৈরি হয়েছে।

​চারা বিতরণেই থেমে না থেকে এর যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে সভায় একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। উপহার হিসেবে যেসব শিশুকে চারা দেওয়া হয়েছিল, তাদের গাছগুলোর বর্তমান অবস্থা জানতে গত তিন মাসের মাঠপর্যায়ের প্রতিবেদন সংগ্রহের নির্দেশ দেওয়া হয় সদস্যদের।

​সভায় ভবিষ্যতের জন্য নতুন জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণ নিয়েও বিস্তারিত আলোচনা হয়। উপস্থিত সদস্যরা নিজ নিজ অভিজ্ঞতার আলোকে মূল্যবান মতামত তুলে ধরেন। সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিতভাবে সম্প্রসারণ এবং স্থানীয় মানুষের কাছে পৌঁছানোর বিষয়েও সভায় আলোচনা হয়।

​সভায় প্রধান অতিথি ছিলেন এসআরআই ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান, কমনওয়েলথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট (ভিপি) এবং পিপলস ডেভেলপমেন্ট অরগানাইজেশনের ডিরেক্টর শেখ রিফাদ মাহমুদ।

​এসআরআই ওয়েলফেয়ার ফাউন্ডেশনের যুব প্রধান ও পিপলস ডেভেলপমেন্ট অরগানাইজেশনের ডেপুটি ডিরেক্টর রাহিক খান চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দসহ জেলা ও শহর শাখার অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

পড়ুন: সমমনা ৭ দল নিয়ে নতুন ইসলামী জোট ঘোষণা

আর/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন