নরসিংদীর চৌয়ায় বিএনপির কার্যালয় ভাঙচুর, গুলি ছুড়ে দুর্বৃত্তরা

নরসিংদীতে স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খানের নির্বাচনী এলাকা পলাশ উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের চৌয়া গ্রামে বিএনপির কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় দুর্বৃত্তরা ওই কার্যালয়ে গুলি ছোড়ে এবং অস্ত্র প্রদর্শন করে মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন (ভিপি মনির)-এর সমর্থিত কর্মীদের প্রাণনাশের হুমকি দেয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

বিজ্ঞাপন

আজ শুক্রবার সকালে সরেজমিনে গিয়ে জানতে চাইলে স্থানীয়রা অভিযোগ করেন, গত বুধবার বিকালে এলাকার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মারামারি হয়, পরে হঠাৎ দুর্বৃত্তরা এসে এ হামলা চালিয়ে বিএনপি কার্যালয় ভাংচুর করে এসময়, কার্যালয়ে থাকা মাছুম মিয়া নামে এক ব্যক্তিকে মারপিট করে। এ ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পরে। এসময় একই এলাকার বিএনপির সাধারণ সম্পাদক ভিপি মনিরের সমর্থিত রাছেল নামে এক কর্মীকে মারধর করে, এসময় বাড়ি ঘরে থাকা নারী-পুরুষরা দুর্বৃত্তদের হামলায় আহত হন।

আহত মাছুম মিয়া বলেন, চৌয়া গ্রামের বিএনপির কার্যালয়টি দেখাশুনা করেন, ঘটনায় সময় তিনি ভিতরে শুয়ে ছিল, এসময়। একদল লোক এসে কার্যালয়টি ভাংচুর করে। এসময় গুলিও করেছে তারা। দুর্বৃত্তরা অস্ত্র দিয়ে তাকে আঘাত করে বলে অভিযোগ করেন তিনি।

বিষয়ে বিএনপি নেতাদের কারো বক্তব্য পাওয়া যায়নি।

মাধবদী থানার ওসি কামাল হোসেন বলেন, বুধবারের ঘটনায় খবর পেয়ে মাধবদী থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনিও পরিদর্শনে যায়। সেখানে দুর্বৃত্তদের কাউকে পাওয়া যায়নি, তবে এ ঘটনায় কারও পক্ষ থেকে থানায় মামলা রুজু হয়নি বলে জানান তিনি ।

পড়ুন:আমিন বাজারে ল্যান্ডফিলের ৮’শ লিটার তেল পাচারকালে আটক-১, ট্রাক জব্দ

ইমি/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন