জেমসের কনসার্ট ঘিরে বিশৃঙ্খলা, ব্যারিয়ার ভেঙে ঢুকে পড়লো হাজার হাজার দর্শক

রাজধানীর যমুনা ফিউচার পার্কে আয়োজিত ‘রক এন রিদম ৫.০ : নো লিমিটস ইন দ্য জোন’ কনসার্টে তীব্র দর্শকপ্রিয়তা ও উপচে পড়া ভিড়ের দৃশ্য দেখা গেছে।

শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় জনপ্রিয় ব্যান্ড তারকা মাহফুজ আনাম জেমস ও তার দল নগরবাউলএর পরিবেশনা শুরুর মুহূর্তে ব্যারিয়ার ভেঙে উন্মুক্ত প্রাঙ্গণে প্রবেশ করেন হাজার হাজার অনুরাগী।

দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ শপিং কমপ্লেক্স যমুনা ফিউচার পার্কের কার্নিভ্যাল অ্যারেনায় এই কনসার্টের আয়োজন করা হয়।

প্রিয় শিল্পীর গান সরাসরি উপভোগ করতে দুপুর থেকেই অ্যারেনার সামনে ভিড় জমাতে শুরু করেন জেমসের ভক্তরা। সন্ধ্যা গড়াতেই অনুরাগী ও সঙ্গীতপ্রেমীদের উপস্থিতিতে পুরো চত্বর কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। একপর্যায়ে প্রিয় তারকা মঞ্চে ওঠার মুহূর্তে উপস্থিত দর্শকদের বাড়তি আবেগে অ্যারেনার নিরাপত্তা ব্যারিয়ার ভেঙে যায় এবং হাজার হাজার দর্শক ভেতরের প্রাঙ্গণে প্রবেশ করেন।

এদিকে বিনা টিকিটে বা অনিয়ন্ত্রিতভাবে দর্শকের এই প্রবেশে বিপাকে পড়েন নির্ধারিত মূল্যে টিকিট কেটে আসা দর্শকরা। ভেতরে অতিরিক্ত ভিড় ও বিশৃঙ্খলার কারণে তারা চরম ভোগান্তির শিকার হন এবং ক্ষোভ প্রকাশ করেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় একপর্যায়ে বাধ্য হয়ে কর্তৃপক্ষ প্রধান গেটগুলো খুলে দিতে বাধ্য হয়। ফলে যারা অর্থ খরচ করে টিকিট কেটেছিলেন, তাদের অনেকেই কাঙ্ক্ষিত সুবিধা ও সুশৃঙ্খল পরিবেশ না পেয়ে চরম অসন্তোষ প্রকাশ করেন।

বিজ্ঞাপন

পড়ুন : আন্তর্জাতিক মুক্তির দিনেই স্টার সিনেপ্লেক্সে ‘ক্লেফেইস’

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন