ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া বকুলতলা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ৯৫৩ পিস ইয়াবাসহ মোঃ রাজিব সিকদার (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় তাঁর কাছে থাকা একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোনও জব্দ করেছে পুলিশ।
শনিবার (২৪ অক্টোবর) দুপুর আনুমানিক ২টার দিকে নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুজ্জামান সোহাগের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে এসআই রুম্মান ও এএসআই জসিমসহ থানা পুলিশের একটি দল অংশ নেয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপর ১:৩০ মিনিটের সময় উপজেলার দপদপিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বকুলতলা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মাদক ব্যবসায়ী রাজিব সিকদারকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার হেফাজতে থাকা ৯৫৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় তাঁর ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। তিনি ওই এলাকার মৃত আমির আলী সিকদারের ছেলে।
এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তিনি আরও বলেন নলছিটি কে মাদক মুক্ত করতে মাদকের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।
পড়ুন : সিরাজগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারী নিহত


