হাতিয়ায় ১৫ লাখ টাকার পায় ওয়েল জব্দ করেছে কোস্টগার্ড

নোয়াখালীর হাতিয়ায় শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ অবৈধ পামওয়েল জব্দ করেছে কোস্ট গার্ড। রবিবার (২৫ অক্টোবর ) বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, নোয়াখালীর হাতিয়া উপজেলার নলচিরা ঘাট সংলগ্ন এলাকায় রবিবার বিকেলে কোস্ট গার্ড স্টেশন হাতিয়া কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে বহনকালে শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় ১৫ লাখ ৬৭ হাজার ৫০০ টাকা মূল্যের ৯ হাজার ৫০০ লিটার অবৈধ অপরিশোধিত পামওয়েলসহ চোরাচালান কাজে ব্যবহৃত ১ টি কাঠের বোট জব্দ করা হয়। এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দকৃত পামওয়েল ও বোটের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও বলেন, চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

বিজ্ঞাপন

পড়ুন : ফতুল্লায় চুরির অভিযোগে মারধর, পরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন