চট্টগ্রামের বোয়ালখালীতে উপজেলা নির্বাহী অফিসারের উদ্যােগে উপজেলা প্রশাসনের আয়োজনে ৪ শত দাবাড়ুর অংশগ্রহনে ১ম বারের মত অনুষ্ঠিত হল দাবা প্রতিযোগীতা।
শনিবার (২৪অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে দিনব্যাপী বিপুল উৎসাহ-উদ্দীপনা ও প্রতিযোগিতামূলক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘Boalkhali Chess Championship 2026।
প্রতিযোগীতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরুস্কার তুলে দেন চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ।
বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক এতে সভাপতিত্ব করেন। ইঞ্জিনিয়ার এস,এম তারেক এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা সহকারি কমিশনার ( ভূমি) কানিজ ফাতেমা, চট্টগ্রাম দক্ষিন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আজিজুল হক চেয়ারম্যান,দক্ষিণ জেলা বিএনপির সদস্য শওকত আলম শওকত, উপজেলা শিক্ষা অফিসার সালমা ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক নুরুন্নবী চৌধুরী, পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক শহিদুল্লাহ চৌধুরী, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হাজি আবু আকতার, এস,এম জামাল উদ্দিন, ইঞ্জিনিয়ার ইকবাল, জয়নাল আবেদীন সিকদারসহ অন্যন্যারা।
প্রতিযোগীতায় একাডেমিক ও উন্মুক্ত ক্যাটাগরিতে ৪শত দাবাড়ুর অংশগ্রহন করেন।একাডেমি ক্যাটাগরীতে ১ম হয়েছেন কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের নবম শ্রেণির শিক্ষার্থী জাওয়াদ উল আবেদীন নুহাশ,২য় হয়েছেন হাজি আজগর আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ ফয়সাল হোসেন ও ৩য় হয়েছেন কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সৈয়দ মোহাম্মদ মাহের। উন্মুক্ত পর্যায়ে ১ম স্থান অধিকার করেন মোঃ মুজিবুর রহমান, ২য় স্থান অধিকার করেছেন মো: রাব্বি সেলিম, ৩য় স্থান অধিকার করেন মো: শাহিন করিম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দাবা শুধু একটি খেলা নয়,এটি বুদ্ধিবৃত্তিক বিকাশ,বিশ্লেষণী চিন্তা ও শৃঙ্খলাবোধ চর্চার অন্যতম মাধ্যম। শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং তরুণ প্রজন্মকে গঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে এধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আয়োজকরা প্রতিযোগিতাটি সফল করতে অংশগ্রহণকারী দাবাড়ু, অভিভাবক, শিক্ষক, স্বেচ্ছাসেবক, সংশ্লিষ্ট কর্মকর্তা, সহযোগী প্রতিষ্ঠান এবং গণমাধ্যমকর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পড়ুন : গাছে উঠেছিলেন চালতা পাড়তে, ফিরলেন নিথর দেহে


