চট্টগ্রামের ফটিকছড়ি থেকে টানা দুইবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য, বিশিষ্ট রাজনীতিবিদ ও শিক্ষানুরাগী আলহাজ্ব রফিকুল আনোয়ারের ১৪তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে নানুপুর লায়লা-কবির কলেজ প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের উদ্যোগে পবিত্র কোরআন খতম ও মরহুমের কবর জিয়ারত করা হয়। পরে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল ১১টায় কলেজ প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের সিনিয়র সহসভাপতি মীর মোরশেদ ও সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ শাহাদাত হোসেন রবিনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এসব কর্মসূচিতে অংশ নেয়।
এ সময় উপস্থিত ছিলেন পরিষদের সহসভাপতি মোহাম্মদ নাজিম উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোশাররফ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন জয়, শিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ কামাল উদ্দিন, তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক আতিক নজরুল ইসলাম, উপশিক্ষা বিষয়ক সম্পাদক নোমানুর রশীদ এবং কার্যকরী সদস্য জয়নাল আবেদীন ও লায়ন আকলিমা আক্তার, পরিষদের আজীবন সদস্য শারমিন নুপুর, মাস্টার রফিক, তাসকিন আনোয়ার, ইমতিয়াজ আরাফাত, হাফসা আক্তার, এবং সদস্য আবুল বশর, ইশতিয়াক সিদ্দিকী আরজন, মোহাম্মদ ইকবাল, রোখসানা, সাফা, জিটাসহ অন্যরা উপস্থিত ছিলেন।
এছাড়াও নানুপুর মজহারুল উলুম গাউছিয়া ফাজিল মাদ্রাসা সহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে থেকে তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে কোরআন খতম, কবর জিয়ারত, পুস্পস্তবক অর্পণ সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
আলহাজ্ব রফিকুল আনোয়ার ২০১২ সালের ২৫ অক্টোবর মৃত্যুবরণ করেন। তিনি ১৯৯৬ ও ২০০১ সালে ফটিকছড়ি আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। রাজনৈতিক জীবনের পাশাপাশি শিক্ষা বিস্তার, ধর্মীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠা এবং বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অবদানের জন্য তিনি ফটিকছড়িতে বিশেষভাবে পরিচিত ছিলেন।
শিক্ষা বিস্তারে তাঁর উল্লেখযোগ্য অবদানের মধ্যে রয়েছে নানুপুর লায়লা-কবির কলেজ প্রতিষ্ঠা। তাঁর উদ্যোগ ও অবদানে প্রতিষ্ঠিত এ শিক্ষাপ্রতিষ্ঠান উত্তর চট্টগ্রামের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে তাঁর অবদানের কথা স্থানীয়দের কাছে স্মরণীয় হয়ে রয়েছে।
ফটিকছড়ির মাটি ও মানুষের সঙ্গে নিবিড় সম্পর্কের কারণে আলহাজ্ব রফিকুল আনোয়ার স্থানীয় মানুষের কাছে একজন জনবান্ধব রাজনীতিবিদ হিসেবে পরিচিত ছিলেন। তাঁর মৃত্যুবার্ষিকীতে স্বজন, সহকর্মী, প্রাক্তন শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীরা তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
পড়ুন : নোয়াখালীতে পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু


