চরফ্যাশনের বাংলাবাজারে কীটনাশকের দোকানে দুর্ধর্ষ চুরি

ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট থানাধীন আবুবক্করপুর ইউনিয়নের বাংলাবাজার এলাকায় একটি কীটনাশকের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরেরা দোকানের তালা ভেঙে ভেতর থেকে প্রায় ৩ লাখ ৮০ হাজার টাকার কীটনাশক মালপত্র চুরি করে নিয়ে গেছে।

বিজ্ঞাপন

​এ ঘটনায় ক্ষতিগ্রস্ত দোকানদার ও ব্যবসায়ী মো. রুহুল আমিন ফরাজী বাদী হয়ে দুলারহাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

​অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী মো. রুহুল আমিন ফরাজী আবুবক্করপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাসিন্দা। তার মালিকাধীন বাংলাবাজার এলাকার ‘মেসার্স ফরাজী ট্রেডার্স’ নামের কীটনাশকের দোকানে গত ২৫ অক্টোবর রাতের কোনো একসময়ে এই চুরির ঘটনা ঘটে।

​গত ২৪ অক্টোবর রাত সাড়ে ১২টার দিকে দোকান বন্ধ করে তিনি বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়েন। পরদিন ২৫ অক্টোবর সকাল আনুমানিক ৬টার দিকে পাশের চা দোকানদার মো. রাসেলের মাধ্যমে সংবাদ পেয়ে দোকানে গিয়ে দেখতে পান দোকানের তালা ভাঙা এবং ভেতরের মালামাল এলোমেলো অবস্থায় পড়ে আছে। পরে ক্যাশ ও দোকানের মালামাল পরীক্ষা করে আনুমানিক ৩ লাখ ৮০ হাজার টাকার কীটনাশক কম দেখতে পান, যা অজ্ঞাতনামা চোরেরা চুরি করে নিয়ে গেছে।

​স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে বিষয়টি থানায় জানাতে কিছুটা বিলম্ব হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। এ বিষয়ে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ী। 

পড়ুন : সীতাকুণ্ডে লরিচাপায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ৫ যাত্রী নিহত

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন