ধামরাইয়ে দুই ইটভাটায় অভিযান, ২ লাখ টাকা জরিমানা

ঢাকার ধামরাইয়ে প্রয়োজনীয় লাইসেন্স ও অনুমোদন না থাকায় দুটি ইটভাটায় অভিযান চালিয়ে মোট ২ লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে ইটভাটা দুটির একাংশ ভেঙে দেওয়া হয়েছে এবং ভাটা দুটির কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৭ অক্টোবর) উপজেলার কুশুড়া ইউনিয়নের মধুডাঙ্গা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মদিনা ব্রিকস ও সাজেদা ব্রিকস নামের দুটি ইটভাটাকে ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন ধামরাই উপজেলা ভূমি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফাহিম শাহরিয়ার। এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রয়োজনীয় লাইসেন্স ও অনুমোদন ছাড়াই ইট প্রস্তুত ও ভাটা পরিচালনার অভিযোগে ইটভাটা দুটিতে অভিযান চালানো হয়। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী ভাটা দুটিকে জরিমানা করা হয়। একই সঙ্গে ভাটার একাংশ ভেঙে দেওয়া হয়েছে।

অভিযানকালে সংশ্লিষ্টদের ইটভাটা দুটির কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়। প্রয়োজনীয় কাগজপত্র ও লাইসেন্স নবায়ন না হওয়া পর্যন্ত কোনো ধরনের ইট প্রস্তুত বা ভাটার কার্যক্রম পরিচালনা না করার জন্য তাদের সতর্ক করা হয়। নির্দেশনা অমান্য করে কার্যক্রম চালানো হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিম শাহরিয়ার বলেন, পরিবেশ সংরক্ষণে ধামরাই উপজেলা প্রশাসনের নেতৃত্বে অবৈধ ইটভাটা ও ইট প্রস্তুতের সঙ্গে সংশ্লিষ্ট অবৈধ স্থাপনার বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। এর আগেও একাধিক ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়েছে।

তিনি বলেন, মঙ্গলবার ধামরাই উপজেলার দুটি ইটভাটায় অভিযান চালানো হয়। ভাটা দুটির প্রয়োজনীয় লাইসেন্স না থাকায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী প্রতিটিকে ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে প্রয়োজনীয় লাইসেন্স ও অনুমোদন ছাড়া ইটভাটার কার্যক্রম পরিচালনা না করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশ রক্ষা এবং অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। নির্দেশনা অমান্য করে কোনো ইটভাটা কার্যক্রম পরিচালনা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

পড়ুন : সীতাকুণ্ডে লরিচাপায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ৫ যাত্রী নিহত

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন