জামালপুরে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, মাছের পোনা অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
এ উপলক্ষে আজ দুপুরে জেলা যুবদলের উদ্যোগে দলীয় কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ সাফওয়ান সদ্য অডিটোরিয়াম চত্বরে গিয়ে শেষ হয়।
কর্মসূচিতে বক্তব্য দেন সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন, জেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম খান সজিব এবং যুগ্ম আহ্বায়ক হাসান সরোয়ার মনজু।
বক্তারা বলেন, ১৯৭১ সালের পরাজিত শক্তি ও ২০২৪ সালের পরাজিত শক্তি নতুন করে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত করে আবারও স্বাধীনতাবিরোধী ও স্বৈরাচারী ষড়যন্ত্র বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছে।
এর আগে সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন সরকারি শিশু সদনের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।
পড়ুন : প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা
সা/


