স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডে সেলস অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠানটি এ পদে জনবল নিয়োগের উদ্যোগ নিয়েছে। আগ্রহী প্রার্থীদের আগামী ৬ নভেম্বর ২০২৬, শুক্রবার লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে। ওই দিন সকাল ৮টা ৩০ মিনিটের মধ্যে উল্লেখিত ঠিকানায় উপস্থিত হতে হবে। পরীক্ষার সময় সম্প্রতি তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সঙ্গে আনতে হবে। এ ছাড়া শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং ক্যালকুলেটর আনতে হবে। প্রার্থীদের জীবনবৃত্তান্তসহ প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম
স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড
প্রকাশের তারিখ
২৭ অক্টোবর ২০২৬
পদ সংখ্যা
১টি
লোকবল নিয়োগ
নির্ধারিত নয়
আবেদন করার মাধ্যম
সরাসরি
আবেদন শুরুর তারিখ
০৬ নভেম্বর ২০২৬
আবেদনের শেষ তারিখ
০৬ নভেম্বর ২০২৬
অফিশিয়াল ওয়েবসাইট
আবেদন করার লিংক
অফিশিয়াল নোটিশের নিচে
প্রতিষ্ঠানের নাম: স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড
পদের নাম: সেলস অফিসার
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক পাস হতে হবে।
অন্যান্য যোগ্যতা: দেশের যেকোনো স্থানে চাকরি করা এবং ব্যাপক ভ্রমণের মানসিকতা থাকতে হবে।
অভিজ্ঞতা: বিক্রয়ক্ষেত্রে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে।
দায়িত্ব ও কর্তব্য:
- দোকান থেকে পণ্যের অর্ডার নেওয়া এবং দোকানে অর্ডার অনুযায়ী পণ্য সরবরাহ করা।
- বিক্রয় লক্ষ্য অর্জন করা।
- পরিবেশকের সাথে সুসম্পর্ক বজায় রাখা।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: মাঠ পর্যায়ে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর
কর্মস্থল: দেশের যেকোনো জায়গায়
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ০৬ নভেম্বর ২০২৬
পড়ুন:আড়ং নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
ইমি/


