ময়মনসিংহের ত্রিশালে বিশ্ব হাত ধোয়া দিবসে র্যালি হাত দোয়া প্রদর্শনী অনুষ্ঠান বুধবার সকালে দরিরামপুর মডেল স্কুলে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার হাসনাত জাহান খান।
প্রধান অতিথি বলেন, আজকের এ দিবসে আমাদের সবাইকে সচেতন হতে হবে। বিশেষ করে আমাদের অভিভাবকরা যদি সন্তানদের হাত ধোয়ার জন্য উদ্বুদ্ধ করেন তাহলে তারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং অনেক রোগ বালাই থেকে মুক্ত থাকবে।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো: আনোয়ার হোসেনের সভাপতিত্বে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিলুফার হাকিম, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মো: মহিউদ্দীন আহমেদ, ত্রিশাল সরকারী নজরুল একাডেমীর (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, দরিরামপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।
র্যালিটি দরিরামপুর মডেল স্কুলের সামনে থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্কুলে গিয়ে শেষ হয়।
পড়ুন : মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল পরীক্ষা শুরু ৩১ অক্টোবর
সা/


