​ফুলছড়িতে আইনশৃঙ্খলা কমিটির সভা: পিআইও কার্যালয় থেকে তথ্য না পাওয়ায় সাংবাদিকদের ক্ষোভ

গাইবান্ধার ফুলছড়ি উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় থেকে তথ্য অধিকার আইনে আবেদন করেও তথ্য না পাওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সাংবাদিকরা।

​বুধবার (২৮ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত মাসিক সভায় বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা হয়। ​ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ।

​সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দিবাকর বসাক, উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফিরোজ মাহমুদ, ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসরাকুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম সরকার, উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম আকন্দ, সহকারী সেক্রেটারি মাওলানা আবুল খায়ের, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন ও এইচএম সোলায়মান শহীদ, বুড়াইল মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ইব্রাহিম আকন্দ সেলিম, বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম রাজা, উপজেলা জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব জাহিদ হাসান জীবন, গণ অধিকার পরিষদের সভাপতি মুরাদ হোসেন, ফুলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহারুল হান্নান, উড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা কামাল পাশা, এরেন্ডাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান আকন্দ, ফজলুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনছার আলী মন্ডল, উদাখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান কাবিল উদ্দিন ফুলছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও নাগরিক টেলিভিশন এর জেলা প্রতিনিধি তুহিন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিনুল হকসহ কমিটির অন্যান্য সদস্যরা।
​
​সভায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে তথ্য অধিকার আইনে আবেদন করার পরও তথ্য না পাওয়ার বিষয়টি জোরালোভাবে উত্থাপন করেন সাংবাদিকরা। এ সময় তথ্য অধিকার আইনের বিধান অনুযায়ী আবেদনকারীদের প্রয়োজনীয় তথ্যপ্রাপ্তি দ্রুত নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকদ্রব্যের বিস্তার রোধে কঠোর পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা করা হয়।নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে প্রয়োজনীয় ও কার্যকরী ব্যবস্থা গ্রহণের ওপর জোর দেওয়া হয়।

এছাড়াও ​সভায় বক্তারা উপজেলার বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সেগুলোর সমাধানে সংশ্লিষ্ট দপ্তর, জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

বিজ্ঞাপন

পড়ুন : ভ্যানের গোপন চেম্বারে থরে থরে বিদেশি মদ! পূর্বধলায় ধরা খেল পাচারকারী

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন