ময়মনসিংহ-শেরপুর মহাসড়কের তারাকান্দায় কাভার্ড ভ্যানের ধাক্কায় আরবিয়া (৮) ও রাবিয়া (৬) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৬টার দিকে পশ্চিম তালদিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই বোন পশ্চিম তালদিঘী গ্রামের মোখলেছুর রহমানের মেয়ে।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাশিদ জানান, সকালে শিশু দুটির মা ফাতেমা আক্তার গৃহকর্মীর কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এ সময় তাঁর সঙ্গে ছিল দুই মেয়ে।
পশ্চিম তালদিঘী এলাকায় ময়মনসিংহ-শেরপুর মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় ময়মনসিংহগামী নীল-হলুদ রঙের একটি কাভার্ড ভ্যান তাদের পেছন থেকে ধাক্কা দিয়ে সড়কে পিষে ফেলে। এতে ঘটনাস্থলেই দুই শিশুর মৃত্যু হয়।
পড়ুন:মানবতাবিরোধী অপরাধ: মাহবুব-উল আলম হানিফের মৃত্যুদণ্ড
ইমি/
বিজ্ঞাপন


