দেশের বাজারে কমল সোনার দাম

দেশের বাজারে স্বর্ণালঙ্কারের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণে সর্বোচ্চ ১ হাজার ৬৩৩ টাকা পর্যন্ত দাম কমানো হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ১০টা থেকে এই নতুন দাম কার্যকর করা হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির এক বৈঠকে সোনার নতুন দাম নির্ধারণের এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে সংগঠনটি।

স্বর্ণের নতুন দাম: ২২ ক্যারেট: ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণালঙ্কার এখন বিক্রি হচ্ছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকায় (পূর্বে ছিল ২ লাখ ২৪ হাজার ৭০৭ টাকা বা ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা)। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৩ হাজার ৪২ থেকে ৪৩ টাকার মধ্যে। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮২ হাজার ৯৪৯ থেকে ৫০ টাকা। সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা।

রুপার দামও কমল:

সোনার পাশাপাশি দেশের বাজারে কমানো হয়েছে রুপার দামও। নতুন নির্ধারিত দর অনুযায়ী— ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৬৭৪ টাকায়।
২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৫০০ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩৩ টাকা। সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ২৭৪ টাকা।

পড়ুন : শনিবার প্রকাশিত হচ্ছে এইচএসসির ফলাফল, জানবেন যেভাবে

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন