জামালপুরে সাদপন্থীদের জেলা ইজতেমা বন্ধের দাবিতে শুরাই নেজাম তাবলীগ জামায়াতের মহাসমাবেশ

আসন্ন ২০২৭ সালের জানুয়ারিতে টঙ্গীর ময়দানে শুরাই নেজামের অধীনে বিশ্ব ইজতেমার সার্বিক সফলতা কামনা, জামালপুরের ইসলামপুরে সাদপন্থীদের উদ্যোগে প্রস্তাবিত জেলা ইজতেমা বন্ধ এবং রেলস্টেশন সংলগ্ন মার্কাজ পুনরুদ্ধারের দাবিতে মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার সকালে ইসলামপুর অডিটোরিয়াম মাঠে ওলামায়ে কেরাম ও শুরাই নেজাম তাবলীগ জামায়াতের উদ্যোগে আয়োজিত এ মহাসমাবেশে স্থানীয় আলেম-ওলামা, মাদ্রাসার শিক্ষক, তাবলীগ জামায়াতের দায়িত্বশীল ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।

সমাবেশে সভাপতিত্ব করেন জামালপুর জেলা শুরার সদস্য মুফতি আব্দুল্লাহ। এতে উপস্থিত ছিলেন জেলা ওলামায়ে কেরামের মুরুব্বি মাওলানা আবুল কাশেম, মেলান্দহ জামিয়া হুসাইনিয়া মাদ্রাসার মুহতামিম মুফতি শামসুদ্দিনসহ স্থানীয় ওলামায়ে কেরাম ও তাবলীগ জামায়াতের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা। সমাবেশ পরিচালনা করেন মাওলানা মনির উদ্দিন ও মাওলানা সুলতান মাহমুদ সিরাজী।

সমাবেশে বক্তারা বলেন, টঙ্গীর ময়দানে শুরাই নেজামের অধীনে অনুষ্ঠেয় বিশ্ব ইজতেমার আগে ইসলামপুরে সাদপন্থীদের উদ্যোগে কোনো ধরনের জেলা ইজতেমা আয়োজন করা উচিত নয়। তাঁরা প্রস্তাবিত জেলা ইজতেমা বন্ধে সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রয়োজনীয় হস্তক্ষেপ কামনা করেন।

বক্তারা আরও বলেন, ইসলামপুর রেলস্টেশন সংলগ্ন মার্কাজ পুনরুদ্ধার করতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান তাঁরা।

সমাবেশে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, তাঁদের দাবি উপেক্ষা করে জেলা ইজতেমা আয়োজনের উদ্যোগ নেওয়া হলে তাঁরা তা প্রতিহত করার কর্মসূচি গ্রহণ করবেন। একই সঙ্গে বিষয়টি শান্তিপূর্ণ ও আইনসম্মতভাবে সমাধানের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতা কামনা করেন তাঁরা।

সমাবেশ থেকে আসন্ন ২০২৭ সালের বিশ্ব ইজতেমার সার্বিক সফলতা কামনা করা হয় এবং তাবলীগ জামায়াতের কার্যক্রম পরিচালনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করা হয়।

পড়ুন : মজুরি বৃদ্ধির দাবিতে মিরপুরে ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন