পাবনা মানসিক হাসপাতালে এনএসআইয়ের অভিযান, ৪ দালাল আটক ও কারাদণ্ড

পাবনা মানসিক হাসপাতালে দালাল চক্রের দৌরাত্ম্য রোধে অভিযান চালিয়েছে এনএসআই ও প্রশাসন। এনএসআইয়ের গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে চারজন দালালকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

​রোববার (১ নভেম্বর) সকালে পাবনা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম ফুয়াদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। ​দণ্ডপ্রাপ্তরা হলেন—ইদ্রিস মণ্ডল, সুজন আলী, জাকির হোসেন এবং মাসুদ রানা। তাদের সকলের বাড়ি পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়ন এলাকায়।

​প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র মানসিক হাসপাতালে চিকিৎসা নিতে আসা সহজ-সরল রোগীদের নানাভাবে জিম্মি করে হয়রানি ও প্রতারণা করে আসছে। এমন অভিযোগের ভিত্তিতে এনএসআই পাবনা কার্যালয়ের উপপরিচালক এ বি এম লুৎফুল কবিরের তত্ত্বাবধানে ১০ সদস্যের একটি দল এবং থানা পুলিশের সহায়তায় এই অভিযান পরিচালনা করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত দণ্ডবিধি ১৮৬০-এর ২৯১ ধারায় দোষী সাব্যস্ত করে তাদের প্রত্যেককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। ​হাসপাতাল এলাকায় দালাল নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।

বিজ্ঞাপন

পড়ুন : নোয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন