সিরাজগঞ্জের রায়গঞ্জে সড়কের সংস্কারকাজ শেষ করতে ৭ দিনের আলটিমেটাম

সিরাজগঞ্জের রায়গঞ্জে ভূঁইয়াগাঁতী-ধানগড়া সড়কের সংস্কারকাজ দ্রুত চালুর দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

রবিবার সকালে তেলিজানা আলিম সিনিয়র মাদ্রাসার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারাঅংশ নেন।

বক্তারা বলেন, তিন বছর ধরে সড়কটির সংস্কারকাজ চললেও দীর্ঘদিন ধরে তা বন্ধ রয়েছে। সড়কে বিছানো খোয়ার লাল ধুলা ও বিভিন্ন স্থানে গর্তের কারণে চরম দুর্ভোগ পোহাচ্ছেন পথচারী ও যানবাহন চালকরা।

মানববন্ধন চলাকালে সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ করে দেওয়া হলে প্রায় এক কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়।

এলজিইডির প্রকৌশলী ফজলুল হক জানান, বিটুমিনের দাম বৃদ্ধির কারণে কাজ বন্ধ রয়েছে। দ্রুত কাজ শুরুর আশা প্রকাশ করেন।

ইউএনও আবদুল খালেক পাটোয়ারী জানান, জনদুর্ভোগ লাঘবে দ্রুত কাজ শুরুর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আগামী সাত দিনের মধ্যে কাজ শুরু না হলে সড়কটি অনির্দিষ্টকালের জন্য বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন এলাকাবাসী।

বিজ্ঞাপন

পড়ুন : নোয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন