ঢাকা মহানগর উত্তরে ২ সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। রোববার (১ নভেম্বর) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নবগঠিত কমিটির আহ্বায়ক শফিকুল ইসলাম খান মিল্টন। পাশাপাশি এস এম জাহাঙ্গীর হোসেনকে কমিটির সদস্যসচিবের দায়িত্ব দেয়া হয়েছে।
এ বিষয়ে বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ঢাকা মহানগর উত্তরে ২ সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদিত হয়েছে। আংশিক আহ্বায়ক কমিটি আগামী ২ সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করবে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই আংশিক আহ্বায়ক কমিটি আগামী ২ (দুই) সপ্তাহের মধ্যে একটি পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করবে।
পড়ুন : পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন এস এম জাহাঙ্গীর হোসেন


