ঢাকার ধামরাইয়ে বিদ্যুৎ লাইনের রক্ষণাবেক্ষণ ও সংশ্লিষ্ট কাজের জন্য আগামীকাল বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
ভাড়ারিয়া (একমি) ৩৩ কেভি লাইন এবং ধামরাই উপকেন্দ্রের ১, ৩, ৮, ৯ ও ১০ নম্বর ফিডারের আওতাধীন সব এলাকায় এ বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার কথা জানানো হয়েছে।
বিদ্যুৎ বন্ধ থাকার তালিকায় রয়েছে ছোট চন্দ্রাইল, বড় চন্দ্রাইল, খাতরা, ছয়বাড়ীয়া, বাড়ীগাঁও, বাশাইল, কুল্লা, জলসীন, তালতলা, ইসলামপুর, কুমরাইল, হাসপাতাল রোড, নতুন দক্ষিণপাড়া, থানা কমপ্লেক্স, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আমিন মডেল টাউন, বরাতনগর, বরাত সেন্টার, ধানসিঁড়ি আবাসিক এলাকা ও ঢুলিভিটাসহ আশপাশের বিভিন্ন এলাকা।
এ ছাড়া একমি ল্যাবরেটরিজ, মুন্নু সিরামিক্স, ফ্রেম হাউস ফুটওয়্যার, বাটা সু কোং, কে অ্যান্ড কিউ ফিলিং স্টেশন, এনএন সিএনজি, অতসী ফ্যাশন ও কিষান গ্রুপসহ বিভিন্ন শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানেও এ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
টানা সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা, ব্যবসায়ী ও শিল্পপ্রতিষ্ঠানগুলোকে সাময়িক ভোগান্তিতে পড়তে হতে পারে। এ কারণে নির্ধারিত সময়ের আগেই প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
পড়ুন : নেত্রকোনায় ফার্মেসির আড়ালে ইয়াবা কারবার, মালিক আটক


