আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি নাহিদ ইসলামের

বর্তমান সরকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় চীফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর সভাপতি নাহিদ ইসলাম এমপি।

বিজ্ঞাপন

আজ সকাল ১১ টায় দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে গণমাধ্যম কর্মীদের সামনে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম এমপি বলেন, দেশের প্রতিটি ক্ষেত্রে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। দায়িত্ব পালনে ব্যর্থতার দায় নিয়ে এনসিপি এ মুহূর্তে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের পদত্যাগ দাবি করছে।

তিনি আরও বলেন, বিএনপি সারাদেশে দমন-নিপীড়ন চালিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছে। বিএনপি স্বাধীন পররাষ্ট্রনীতি গ্রহণেও ব্যর্থ হয়েছে।
নাহিদ ইসলাম এমপি, বিরোধীদলীয় চীফ হুইপ

এর আগে দিনাজপুর জেলা জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে আয়োজিত সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা এবং স্থানীয় নির্বাচন কেন্দ্রিক পরিকল্পনা প্রণয়ন বিষয়ে আঞ্চলিক সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনসিপির সভাপতি নাহিদ ইসলাম এমপি।

এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম, ডক্টর আতিক মুজাহিদ এমপি। সমন্বয় সভায় জেলার এনসিপির সভাপতি-সম্পাদকরা উপস্থিত ছিলেন।

পড়ুন : মোংলায় আরও শিল্পকারখানা গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন