মেহেরপুরে ইয়াবা-গাঁজাসহ আটক ১, উদ্ধার ৪৫ হাজার টাকা

মেহেরপুর সদর উপজেলার গোপালপুর বসন্তপুর এলাকায় অভিযান চালিয়ে ১১৫ পিস ইয়াবা, ৫০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ৪৫ হাজার ৫০০ টাকা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় আব্দুস সালাম (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তবে অভিযানে আলাউদ্দিন (২৫) নামে আরও একজনের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে পর্যন্ত মেহেরপুর সদর থানাধীন গোপালপুর বসন্তপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে আব্দুস সালামের নিজ দখলীয় তিন কক্ষবিশিষ্ট একতলা বাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় বাড়ির উত্তর-পূর্ব পাশের কক্ষের খাটের বিছানার নিচে রাখা একটি প্লাস্টিকের ব্যাগ থেকে ১১৫ পিস ইয়াবা, যার ওজন ১১ দশমিক ৫ গ্রাম, ৫০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৪৫ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকের আনুমানিক মূল্য ৬৬ হাজার টাকা বলে জানিয়েছে অধিদপ্তর।

এ ঘটনায় আব্দুস সালামকে আটক করা হয়। একই মামলায় আলাউদ্দিন নামে আরও একজনের নাম উল্লেখ করা হয়েছে। তিনি মেহেরপুর আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারে রংমিস্ত্রি হিসেবে কাজ করেন বলে জানা গেছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মেহেরপুর জেলা কার্যালয়ের উপপরিদর্শক মো. রহমত আলী বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মেহেরপুর সদর থানায় একটি নিয়মিত মামলা করেছেন।

পড়ুন : মোংলায় আরও শিল্পকারখানা গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন