টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন স্থানীয় সংসদ সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ সিদ্দিকী।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে মির্জাপুর উপজেলা সরকারি কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী।
অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সিদ্দিকা ও সরকারি কর্মচারী কল্যাণ পরিষদের সাবেক সভাপতি এবং প্রশাসনিক কর্মকর্তা জুবদিল খান।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌহিদ রেজা ও মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন।
এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ, সাধারণ সম্পাদক সালাউদ্দিন আরিফ, পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা, সাধারণ সম্পাদক এস এম মহসীন এবং উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আলী এজাজ খান চৌধুরী রুবেলসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। সভায় এলাকার সার্বিক উন্নয়ন, সরকারি সেবার মানোন্নয়ন এবং দাপ্তরিক কার্যক্রমে গতিশীলতা বাড়ানোর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
পড়ুন : আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো
সা/


