ধামরাইয়ে গভীর রাতে মেরামতাধীন বাসে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

ঢাকার ধামরাইয়ে মেরামতাধীন পাভেল পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ নভেম্বর) রাত ২টা ৩৫ মিনিটের দিকে ধামরাই থানা রোডে পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে এ ঘটনা ঘটে। এতে বাসটির আনুমানিক ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় প্রায় ৪ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। স্টেশন অফিসার আল আমিন খানের নেতৃত্বে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন সম্পূর্ণ নির্বাপণ করেন। রাত ২টা ৪০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছানোর পর রাত ৩টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ডে বাসটির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হলেও এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের হিসাবে, আগুনে আনুমানিক ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অন্যদিকে উদ্ধার করা হয়েছে প্রায় ৪ লাখ টাকার মালামাল।

বাসটির নিবন্ধন নম্বর চট্ট মেট্রো-জ ০৪-০১৩৯। তবে কী কারণে বাসটিতে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ফায়ার সার্ভিস জানিয়েছে, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।

পড়ুন : কালিয়াকৈরে শান্ত পরিবেশ অশান্ত করতে দেওয়া হবে না : ডিআইজি মোস্তাফিজুর রহমান

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন