সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও কৃষক লীগের দুই নেতাকে গ্রেফতার পুলিশ।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের সয়দাবাদ ও শিয়ালকোল ইউনিয়নের আড়িয়ামোহন গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, সয়দাবাদ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল রাব্বি (৪১) ও শিয়ালকোল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড কৃষকলীগের সভাপতি মো. আরিফুল ইসলাম ওরফে আরিফ (৪৫)।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও কৃষক লীগের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও বলেন, আজ শুক্রবার দুপুরে তাদেরকে সন্ত্রাস দমন আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পড়ুন : মেহেরপুরে ককটেল সাদৃশ্য বস্তু, কাফনের কাপড় ও হুমকির চিরকুট উদ্ধার


