কেন্দুয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ ২ জন গ্রেফতার

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বিজ্ঞাপন

শুক্রবার (৬ নভেম্বর) উপজেলার দলপা ইউনিয়নের দাইলা গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের একটি দল এই অভিযান পরিচালনা করে।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন- কেন্দুয়া থানার ৩ নম্বর দলপা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের অন্তর্গত দাইলা (নদীরপাড়া) গ্রামের মৃত মোতালিব ও মোছা. নুর জাহান দম্পতির ছেলে মো. নুর জামাল (২৮) এবং একই থানার ৪ নম্বর গড়াডোবা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাশাটী গ্রামের মৃত মজনু মিয়া ও মোছা. হাজেরা খাতুনের ছেলে মো. রোমান (৩২)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের একটি টিম শুক্রবার কেন্দুয়া থানাধীন দাইলা গ্রামে অবস্থান নেয়। পরে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আসামি নুর জামালের বসতঘরে ঘেরাও করে তল্লাশি চালানো হয়।

অভিযান চলাকালে ঘরের ভেতর থেকে নুর জামাল ও তার সহযোগী রোমানকে হাতেনাতে আটক করেন গোয়েন্দা সদস্যরা। এ সময় তাদের দেহ ও বসতঘর তল্লাশি করে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

অভিযান শেষে আটককৃতদের আলামতসহ কেন্দুয়া থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক খন্দকার ইকবাল বাদী হয়ে গ্রেফতারকৃত দুই আসামির বিরুদ্ধে কেন্দুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে এবং এলাকায় মাদকের বিস্তার রোধে বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের এ ধরনের ঝটিকা অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পড়ুন : সাতকানিয়ায় শিক্ষা সফরের বাস খাদে পড়ে ২ শিক্ষক নিহত

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন