জিয়াউর রহমান বাংলাদেশের ভিত্তি স্থাপন করে গেছেন : ইকবাল হাসান মাহমুদ টুকু

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের ভিত্তি স্থাপন করে দিয়ে গেছেন। তিনি দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন।

শনিবার দুপুরে সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। এ কারণে আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামীও তাঁকে ভালোবাসত বলে মন্তব্য করেন তিনি। তবে জামায়াতে ইসলামী স্বাধীনতায় বিশ্বাস করত না বলেও বক্তব্যে উল্লেখ করেন মন্ত্রী।

তিনি আরও বলেন, ৭ মার্চের ভাষণ বাংলাদেশকে স্বাধীন করেনি। বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছে এ দেশের মানুষ। এটি ছিল একটি জনযুদ্ধ। সেই জনযুদ্ধে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নেতৃত্ব দিয়েছেন।

সিরাজগঞ্জ জেলা প্রশাসক মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক মো. সাইফুল ইসলাম, পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এ আলোচনা সভায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : পেকুয়ায় মেধাবীদের সন্ধানে টিইএফ বৃত্তি পরীক্ষা

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন