পেকুয়ায় মেধাবীদের সন্ধানে টিইএফ বৃত্তি পরীক্ষা


কক্সবাজারের পেকুয়ায় গুণগত শিক্ষা বিস্তার ও শিক্ষার্থীদের মেধা বিকাশের লক্ষ্যে উৎসবমুখর পরিবেশে টইটং এডুকেশন ফাউন্ডেশন (TEF) মেধা বৃত্তি পরীক্ষা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার [৭ নভেম্বর)​উপজেনার টইটং ইকরা স্কুল এন্ড কলেজ, পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয় এবং টইটং উচ্চ বিদ্যালয়ে একযোগে উক্ত বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১ম থেকে ৮ম শ্রেণির বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

​পরীক্ষা চলাকালীন কেন্দ্রগুলো পরিদর্শন করেন মেধা বৃত্তি পরীক্ষা পরিচালনা কমিটির সভাপতি ও টইটং এডুকেশন ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ জয়নাল আবেদীন, টইটং এডুকেশন ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি ও পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আব্দুল মাবুদ, টইটং এডুকেশন ফাউন্ডেশনের রেক্টর সচিব মোহাম্মদ মকবুল আলী, পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসেম এবং কর্মসূচির সমন্বয়ক আব্দুল মজিদ।

​পরিদর্শনকালে টইটং এডুকেশন ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ জয়নাল আবেদীন বলেন, গুণগত শিক্ষা বিস্তারে টইটং এডুকেশন ফাউন্ডেশন সবসময় কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে এ ধরনের মেধা বৃত্তি পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

​পরীক্ষা কেন্দ্রগুলোর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও পরিদর্শকরা অত্যন্ত সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা পরিচালনায় সর্বাত্মক সহযোগিতা প্রদান করেন।এসময় আরও উপস্থিত ছিলেন, লায়ন মোহাম্মদ নাছির উদ্দীন, লায়ন নুরুল আবছার, শহিদুল্লাহ চৌধুরী বাচ্চু, মাওলানা মোহাম্মদ উল্লাহ ফিরোজ,আবুবকর শিকদার, অ্যাডভোকেট এনামুল হক, এইচএম আতাউল্লাহ, মাহমুদুল হক,ডা.ফরিদুল আলম, ডা.ওসমান গনি ও কউসারা বেগম।

কেন্দ্রে সচিবের দায়িত্বে ছিলেন টইটং ইকরা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আমির হোছাইন ও টইটং উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে ফরিদুল আলম।

পড়ুন:কুয়েতের বাংলাদেশ দূতাবাসে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত

ইমি/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন