চট্টগ্রামের বোয়ালখালীতে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছেবোয়ালখালীতে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন- চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আজিজুল হক চেয়ারম্যান, অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য মো: শওকত আলম, মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) সালমা ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য জাবেদ মেহেদী হাসান সুজন,উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক নুরনবী চৌধুরী, বোয়ালখালী প্রেস ক্লাব এর সভাপতি মো: সিরাজুল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা রূমন তালুকদার কৃষি অফিসার শাহীনুর ইসলাম, মৎস অফিসার নাঈম হাসাসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তাগণ,রাজনৈতিক বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন,মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের মত ১৯৭৫ সালের ৭ই নভেম্বর জাতির কঠিন ক্রান্তিলগ্নে দ্বিতীয় বারের মত ফিনিক্স পাখি হয়ে জেগেছিলেন।তাঁর সেই সিপাহি জনতার বিপ্লবের ফলে এদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা পেয়েছে।গণমাধ্যম চালু হয়েছে,মানুষের বাকশক্তি ফিরে পেয়েছে।তারই আদর্শে অনুপ্রাণিত হয়ে ১৯৯০ স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে গণ-অভ্যুত্থানে, ২০০৮-২০২৪ এর আগস্টে ছাত্র জনতার বিপ্লবে আওয়ামী রেজিম পরিবর্তনে নেতৃত্ব দিয়েছিলেন বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী মরহুম দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বর্তমান প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সেই আন্দোলনে বিশেষ করে ছাত্র জনতার বিপ্লবের মূখ্য ভূমিকা পালন করে দেশকে ফ্যাসিস্ট মুক্ত করেন।
এসময় দেশবিরোধী সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে নেতাকর্মীসহ দেশবাসীকে সজাগ থাকার আহবান জানান। ঐতিহাসিক সিপাহী জনতার জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের প্রেরণায় ঐক্য, দেশপ্রেমের শিক্ষা নেওয়ার আহবান জানান বক্তারা।
পড়ুন:পেকুয়ায় মেধাবীদের সন্ধানে টিইএফ বৃত্তি পরীক্ষা
ইমি/


