জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মেহেরপুরে বিএনপির আলোচনা সভা ও মিছিল

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মেহেরপুরে আলোচনা সভা ও মিছিল করেছে সদর উপজেলা বিএনপি।

শনিবার (৭ নভেম্বর) বিকেলে সদর উপজেলার আমঝুপি বাজারে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুর সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মেহেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর বিশ্বাস, জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টো, জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ, জেলা কৃষক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান, জেলা শ্রমিক দলের সভাপতি আহসান হাবিব সোনা ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আকিব জাভেদ সেনজির।

এ সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মাসুদ অরুন বলেন, শেখ হাসিনা দেশটাকে কুরে কুরে খেয়ে ধ্বংস করে দিয়েছে। আবারও একটি কুচক্রী মহল দেশকে ধ্বংস করার পাঁয়তারা করছে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে শক্ত হাতে সব অপশক্তি প্রতিহত করতে হবে।

আলোচনা সভা শেষে আমঝুপি বাজার থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

বিজ্ঞাপন

পড়ুন : কসবায় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন