এক কাপড়ে পালিয়ে যাওয়া ব্যক্তির দেশে ফেরার আর কোনো সুযোগ নেই: কামরুল হাসান

‘করব কাজ, গড়ব দেশ; আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে অবিরাম’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেরপুরে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মেহেরপুর জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা, সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) বিকেলে শহরের ড. শহীদ সামসুজ্জোহা পার্কে আয়োজিত সমাবেশে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। আলোচনা সভা শেষে জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক জাভেদ মাসুদ মিল্টন এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসানের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক জাভেদ মাসুদ মিল্টন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান আপনি যখন অবৈধভাবে দেশের প্রধানমন্ত্রী ছিলেন আইন-শৃঙ্খলা বাহিনী  প্রশাসনিক কর্মকর্তা  আপনার হেলমেট বাহিনী ছাত্রলীগ যুবলীগ সবাই ছিল কিন্তু আপনি রান্না করা ভাত খেয়ে যেতে পারেননি এক কাপড়ে বিতাড়িত হতে হয়েছে বাংলাদেশ ছেড়ে  তাই বাংলাদেশের ঢোকার আর কোন পরিকল্পনা করবেন না। আসলে আপনাকে ফাঁসির দড়িতে ঝুলতে হবে জনগণ আপনার জন্য ফাঁসির দড়ি নিয়ে দাঁড়িয়ে আছে এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক লিটন, মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস, সদর উপজেলা বিএনপির সভাপতি ফয়েজ মোহাম্মদ, সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম পৌর বিএনপির সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস সাধারণ সম্পাদক এডভোকেট এহান উদ্দিন মনা

জেলা জাসাসের সদস্যসচিব এ বাকাবিল্লাহ এবং জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজমল হোসেন মিন্টু।

এছাড়া বিএনপির প্রবীণ নেতা ইলিয়াস হোসেন আলমগীর খান ছাতু, হাফিজুর রহমান হাফিসহ জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : কসবায় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন