পাবনার বেড়া উপজেলার কাশিনাথপুরে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) দিবসটি উপলক্ষে কাশিনাথপুর মহিলা কলেজে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-২ (বেড়া-সুজানগর) আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম রেজা হাবিব।
আলোচনা সভা শেষে একটি বিশাল বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি কাশিনাথপুরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে বেড়া উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
এদিকে, র্যালিতে বিশেষভাবে নজর কাড়ে জাতসাখিনী ইউনিয়ন থেকে আসা বিশাল মোটরসাইকেল বহর। বেড়া উপজেলা বি এন পির সাবেক অর্থ-বিষয়ক সম্পাদক মোঃ শরিফুল ইসলাম (মিন্টুর) বর্ণাঢ্য মোটরসাইকেল বহর নিয়ে র্যালিতে অংশ নেন। এ সময় তাঁর সঙ্গে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরাও উপস্থিত ছিলেন।
র্যালিতে অংশগ্রহণকারীরা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে বিভিন্ন স্লোগান দেন। পুরো আয়োজনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
পড়ুন : কসবায় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ


