সোনারগাঁয়ের বারদীতে লোকনাথ ব্রত ঘিরে ভক্তদের ঢল, প্রার্থনায় মুখর আশ্রম!

প্রিয়জনের রোগমুক্তি, সুস্বাস্থ্য ও মঙ্গল কামনায় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বারদী শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রমে পালিত হয়েছে কার্তিক ব্রত। এ উপলক্ষে আশ্রমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তদের ঢল নামে। উপবাস, পূজা-অর্চনা ও প্রার্থনায় মুখর হয়ে ওঠে পুরো আশ্রম প্রাঙ্গণ।

বিজ্ঞাপন

হিন্দু সম্প্রদায়ের কাছে কার্তিক ব্রত বা রাখের উপবাস একটি বিশেষ ধর্মীয় আচার। প্রতিবছর কার্তিক মাসের শেষার্ধে শনিবার ও মঙ্গলবার এ ব্রত পালন করেন লোকনাথ ভক্তরা। প্রিয়জনের রোগমুক্তি, পরিবারের সুখ-শান্তি এবং মঙ্গল কামনায় ভক্তরা উপবাস থেকে লোকনাথ বাবার কাছে প্রার্থনা করেন।

বারদী লোকনাথ ব্রহ্মচারী আশ্রমে সকাল থেকেই ভক্তদের সমাগম শুরু হয়। নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী ভক্তরা আশ্রমে এসে পূজা-অর্চনা ও ধর্মীয় আনুষ্ঠানিকতায় অংশ নেন। অনেককে প্রদীপ জ্বালিয়ে ও বিশেষ প্রার্থনার মাধ্যমে ব্রত পালন করতে দেখা যায়।

ভক্তদের বিশ্বাস, বাবা লোকনাথের আশীর্বাদে মানুষের দুঃখ-কষ্ট দূর হয় এবং পরিবারে শান্তি ও মঙ্গল ফিরে আসে। এ বিশ্বাস থেকেই প্রতিবছর হাজারো ভক্ত বারদী আশ্রমে ছুটে আসেন।

কার্তিক ব্রতকে কেন্দ্র করে বারদীর এই ধর্মীয় আয়োজন সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ভক্তি, আধ্যাত্মিকতা ও সম্প্রীতির এক অনন্য পরিবেশ সৃষ্টি করেছে।

পড়ুন:গাংনীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

ইমি/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন